প্রচ্ছদ

ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  স্টাফ রিপোর্টারঃ ২৭ মার্চ ২০২৫ , ৮:২২:১১ প্রিন্ট সংস্করণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।

শের আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক-উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শিউলী রানি, জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি এম এ কবির।

পরে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ  খাদ্য সামগ্রী বিতরণ করা। ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো

তানভীর সরদার /এমআই

আরও খবর

Sponsered content