জাতীয়

সংসদে আরও ৪ স্থায়ী কমিটি গঠন

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৯:০৪:০০ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে আরও চার সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে বিরোধী দলের কাউকে রাখা হয়নি।

সোমবার জাতীয় সংসদে প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পিটিশন কমিটি গঠনের প্রস্তাব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত এবং পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে। এ কমিটি জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে রাখা হলেও পরে সংসদে বিতর্কের পরে তাকে বাদ দেওয়া হয়।

জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১ টি বিষয় ভিত্তিক। এর মধ্যে ৪০ টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকী ৯টি বিষয় ভিত্তিক।

 

আরও খবর

Sponsered content