সারাদেশ

ঝিনাইদহ কলেজ জাতীয়করণসহ উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

  তানভীর সরদার, ঝিনাইদহ ৩১ অক্টোবর ২০২৬ , ২:১৬:২৩ প্রিন্ট সংস্করণ

শিক্ষার মানোন্নয়ন, কলেজ জাতীয়করণ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাশেদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জাতীয়করণসহ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আরও খবর

Sponsered content