রাজনীতি

‘বিএনপি নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে’

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৮:১০:০৯ প্রিন্ট সংস্করণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলছে, বিএনপি তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান গণ-মানুষের নেতা। মায়ের (খালেদা জিয়া) অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।’

নির্বাচন সামনে রেখে দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কাছাকাছি চলে এলেই সবাই ধানের শীষের হয়ে কাজ করবে।’

এদিন দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content