‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।
উদ্বোধন শেষে নাচ, গান, অভিনয় ও কবিতা আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে স্থানীয় শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা লুৎফর রহমান, চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন।