এম. আমিরুল ইসলাম জীবন, ঝিকরগাছা, যশোর ১২ জানুয়ারি ২০২৬ , ৬:১৫:০০ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছাঃ রনী খাতুন। অনুষ্ঠানের মাধ্যমে ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি উদ্যোগে কাজ করছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, যারা জনগণের পাশে দাড়িয়ে এই কম্বল বিতরণ করেছে। সরকারি, বেসরকারি ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে এবং সমস্যা সমাধানে সহযোগিতা করতে হবে।”
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শেখ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক দেবাংশু বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জালাল আহমেদ, ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সদস্য সিরাজুল ইসলাম, এবং সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, কাজী কেএম ইদ্রিস আলী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।





















