প্রচ্ছদ

হত্যা সহ ১৬ মামলার আসামী র‍্যাব এর হাতে গ্রেফতার 

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি  ১১ মার্চ ২০২৫ , ৩:৪৫:০২ প্রিন্ট সংস্করণ

পুলিশের হাতে আটক হত্যাসহ ১৬ মামলায় অভিযুক্ত হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে ফেনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
সোমবার(১০ মার্চ) সন্ধ্যায় ফেনী জেলার সদর থানার লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাব-৯ সিলেট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেফতার জালাল মিয়া মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে র‍্যাব ৯,সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব ৭,সিপিসি-১ এর  অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার একটি ক্লুলেস হত্যা মামলা সহ হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া,মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ১৬  মামলার আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারী পুলিশের হাতে আটক হওয়ার পর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ৭ ফেব্রুয়ারী পালিয়ে যায়।
নাহিদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content