রাজনীতি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ , ৬:০৪:২৬ প্রিন্ট সংস্করণ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার তিনি দেখতে যান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন আফরোজা আব্বাস। হাসপাতালে তারা ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে অবগত হন।

এ সময় তারা ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।

আরও খবর

Sponsered content