সারাদেশ

সিলেটে কোম্পানীগঞ্জে আটক মাদক ধ্বংস

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ১৫ নভেম্বর ২০২৫ , ৮:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বিপুল পরিমাণের মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ড মাঠে মাদকগুলো ধ্বংস করা হয়।

সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মো রুবেল মিয়ার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১০০ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ,  ৩০ বোতল ফেনসিডিল ও ৭৭ হাজার শেখ নাসির বিড়ি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম জানান, যোগদানের পরপর বড় বড় কয়েকটি মাদকের চালান আটক করা হয়েছিল।  সেই মাদকের চালান এবং এর পূর্বেরও কিছু মাদক ও ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ধ্বংস করা হয়। সকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে সকল মাদক ধ্বংস করা হয়।

আরও খবর

Sponsered content