মোঃ শাহ্ আলম মন্ডল দিনাজপুর। ২৮ এপ্রিল ২০২৬ , ৪:০৪:১২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব-এর এসএওয়াই-এসআরএইচআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ (এনডিসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক এ.টি.এম নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, ল্যাম্ব-এর নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন এবং ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশের প্রজেক্ট লিড ফ্রান্সিস মন্ডল।
সভায় ল্যাম্ব-এর এসএওয়াই-এসআরএইচআর প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহায়তায় ৫ বছর মেয়াদে বাস্তবায়িত হচ্ছে।
এ প্রকল্পের লক্ষ্য নির্ধারিত এলাকার ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরী ও তরুণী (১০ থেকে ২৪ বছর)দের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ করা।




















