সারাদেশ

বীরগঞ্জে গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ১২:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বীরগঞ্জে ধান-চাল ব্যবসার জন্য ভাড়া নেওয়া একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের একটি চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। আলমগীর হোসেন নামের এক ব্যক্তি ধান-চাল মজুতের জন্য গুদামটি ভাড়া নিয়েছিলেন।

তিনি আরও জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। পাশাপাশি গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content