সারাদেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেশবপুরে বিএনপির খাসি কুরবানি ও ছাগল বিতরণ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১ ডিসেম্বর ২০২৫ , ১১:২৮:৩৭ প্রিন্ট সংস্করণ

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের কেশবপুরে খাসি কুরবানি ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও এতিমখানায় এসব ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

এ সময় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া এবং মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মানবতার সেবা করা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা শুধু দোয়া নয়, মানবিক সহমর্মিতার প্রতিও তাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করেছেন।

আরও খবর

Sponsered content