প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৮:১৯:১৯ প্রিন্ট সংস্করণ
আমরা চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘ভোট ও ভাতের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাবে।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলীর ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তরুণদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’
বাগেরহাট জেলা জামায়াত আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সভায় আরও দেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস, বাগেরহাট জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা—অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, শেখ মনজুরুল হক রাহাদ, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ও অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এছাড়া বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী তামিম প্রমুখ।
জনসভায় বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেওয়া হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।





















