রাজনীতি

মনোনয়নপত্র প্রত্যাহার করে যা বললেন ডা. মাহমুদা মিতু

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৬:২২:১৮ প্রিন্ট সংস্করণ

জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন নিয়ে দলীয় সিদ্ধান্তে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ডা. মাহমুদা মিতু লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন, তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইলো।’

তিনি আরও লেখেন, ‘আমি ইনশাআল্লাহ গনভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব। আপনারা যারা আমার সাথে প্রচারণায় থাকতে চেয়েছিলেন, আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন—সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকবো। ঝালকাঠির-১ আসনের গণমানুষের ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

আরও খবর

Sponsered content