সারাদেশ

মাধবপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ৫:৫৪:০৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Sponsered content