লাইফস্টাইল

মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ৯:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খায়রুল বশেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই জয় পাল, এএসআই আব্দুল হান্নানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরমা চা-বাগান সদরের প্রবেশ গেইট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া পারের মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল (২৮), দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার এবং চকপোশার সমসের সর্দারের ছেলে শিমুল সরদার।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও খবর

Sponsered content