সারাদেশ

মাধবপুর বাজার ফল ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৫:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর বাজার ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাধবপুর মিনি স্টেডিয়ামের গ্যালারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭৫ জন ভোটারের মধ্যে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে ৭টি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সহ-সভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন খান এবং সাধারণ সম্পাদক পদে মো. রাসেল মিয়া নির্বাচিত হন।

ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রহমত আলী, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ বিল্লাল মিয়া, মোহাম্মদ কামাল মিয়া ও সুমন পোদ্দার।

অন্যদিকে, সভাপতি পদে আবুল কাশেম চৌধুরী এবং অর্থ সম্পাদক পদে নুকুল রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনটি তত্ত্বাবধান করেন উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. ইসমাইল তালুকদার রাহী। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content