মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার ৭ নভেম্বর ২০২৫ , ২:১৮:৪১ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী উপজেলার এরশাদ নগর বড় বাজারে ভেজাল ও অবৈধ টুথপেস্ট বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে নকল ও বিএসটিআই অনুমোদনবিহীন টুথপেস্ট উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকানদারদের মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলার উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীন। সহায়তায় ছিলেন সহকারী পরিচালক মাহমুদুর রহমান নাঈম এবং টঙ্গী পূর্ব থানা পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।




















