আইন-আদালত

৪০৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৭:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

দারুসসালাম থানার ৪০৩ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মামলায় আসামি মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে সেলিমের যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায়ে ট্রাইব্যুনাল কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি মামলার বাদী র‌্যাব-৪-এরকরপোরাল মো. আব্দুল আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মিরপুর দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনালে অবস্থান করাকালীন গোপন সূত্রে সংবাদ পায় যে, দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের নিচে একটি ট্যাক্সিক্যাবের মধ্যে ফেন্সিডিল নিয়া ফিন্সিডিল বিক্রেতারা অপেক্ষা করছে।

ওই সংবাদ পাওয়ার পর বাদী সঙ্গে সঙ্গে র‍্যাব-৪-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাদী সঙ্গে সঙ্গে অফিসার ফোর্সসহ দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের উদ্দেশে রওনা হয়। এরপর দারুস সালাম স্ট্যান্ডে একটি ট্যাক্সিক্যাব দেখতে পায়। ওই ট্যাক্সিক্যাবের মধ্যে দুজন লোক ছিল। ট্যাক্সিক্যাবের মধ্যে কার্টন এবং ৩টি প্লাস্টিকের ব্যাগ দেখতে পেয়ে বাদীর সন্দেহ হয়। ওই দুজন ট্যাক্সিক্যাব থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ট্যাক্সিক্যাবের ভিতরে থাকা দুইজনকে আটক করেন। এরপর আসামিদের ট্যাক্সিক্যাব তল্লাশি করে দুটি কার্টনের এবং ৩টি ব্যাগে ৪০৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এ ঘটনায় ওই বছর ২৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে গত ২৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার এসআই মেহেদী হাসান আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরও খবর

Sponsered content