সারাদেশ

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৭:১১:২৭ প্রিন্ট সংস্করণ

‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম লিটন। দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।
‎ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রেজাউল করিম লিটন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে শেখমাটিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি।
‎আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ বাড়িয়েছেন রেজাউল করিম লিটন। তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে বলে জানা গেছে।
‎রেজাউল করিম লিটন বলেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগকে সবসময় গুরুত্ব দিয়েছি। নির্বাচিত হতে পারলে শেখমাটিয়া ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই।
‎তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করতে কাজ করার ইচ্ছা রয়েছে। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থেকে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।
‎চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের মতামত ও সমর্থনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রেজাউল করিম লিটন।

আরও খবর

Sponsered content