অর্থ-বাণিজ্য

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৮:০১:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে তরুণ ও প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের নিয়ে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের ‘দ্যা গোল্ডেন স্পুন’ রেস্টুরেন্টে আয়োজিত দিনব্যাপী এই সেশনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ই-কমার্স এবং এজেন্সি ব্যবসায়ীসহ বিভিন্ন খাতের প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। ব্যবসা পরিচালনা, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন। উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও টেকসই যোগাযোগের নতুন সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য।

এ আয়োজনে বিশেষ স্পন্সর হিসেবে যুক্ত ছিল দেশের জনপ্রিয় অনলাইন পারফিউম ব্র্যান্ড ‘জৌদ’। ব্র্যান্ডটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের বিশেষ উপহার দেওয়া হয়। জৌদের প্রতিনিধিরা জানান, পারফিউম ও আতরের বাজারে নিজেদের অবস্থান সুসংহত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে তারা এই উদ্যোগে শরিক হয়েছেন। আগামীতেও উদ্যোক্তা কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আয়োজক সংস্থা নেক্সট লিডার্স।

 

আরও খবর

Sponsered content