সারাদেশ

মান্দায় অবৈধ পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

  নওগাঁ প্রতিনিধি : ৩০ জানুয়ারি ২০২৬ , ১১:৪৩:২৭ প্রিন্ট সংস্করণ


নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়বাংলা মোড়সংলগ্ন ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া পুকুর খননের মাটি উত্তোলন এবং তা ইটভাটায় বিক্রির অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়।”

তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

আরও খবর

Sponsered content