সারাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ২:৫৩:১৮ প্রিন্ট সংস্করণ

পরিবারের আর্থিক সংকট দূর করে ভালো জীবনের স্বপ্ন নিয়েই রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের তরুণ সুরুজ কাজী। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। দালালের প্রলোভনে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুরুজের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এ খবর স্বজনদের কাছে পৌছালে এলাকায় পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। বৃহস্পতিবার বিকেলে সুরুজের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড়। কেউ সান্ত্বনা দিচ্ছেন, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না। এদিকে, নিহত সুরুজ কাজীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সংসারের হাল ধরতে রাশিয়ায় যান মাদারীপুর সদরের দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর বড় ছেলে সুরুজ কাজী। কয়েক মাস একটি কোম্পানিতে চাকুরী করতেন সুরুজ। দেশে সংসার চালাতে ঢাকাও পাঠিয়েছিলেন। এর মাঝে সেখানে বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে সুরুজ। বর্ডার পার হয়ে ইউরোপ পৌঁছানোর প্রলোভনে পড়ে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৮ মে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে ইউক্রেনের হামলায় নিহত হন সুরুজ। বুধবার বাংলাদেশ সময় রাত ২ টার দিকে পরিবারের কাছে মৃত্যুর সংবাদ দেয় রাশিয়ায় অবস্থানরত সহযোদ্ধা বাংলাদেশি এক যুবক। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার| বাক রুদ্ধ হয়ে পড়েন স্ত্রী, মা, বাবা ও বোন। সুরুজকে হারিয়ে স্বজনরা হয়ে গেছেন দীশহারা। মা-বাবা, স্ত্রী ও একমাত্র সন্তান বোন ও ছোট দুই ভাই রেখে গিয়েছিলেন সুরুজ। মাত্র ৩ মাস আগে নিহত সুরুজের ২ বছর বয়সী শিশু পুত্র জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

নিহত সুরুজের মা নূর জাহান বেগম আর্তনাদ করে বলেন, ‘ওবাবা কী বিদেশ গেলা? বুকটা ফাইটা যায়। ও বাবা? আমার বাবার লাশটা দেশে ফেরত চাই।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘এখন পর্যন্ত পারিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমাদের কাছে পরিবার থেকে লাশ দেশে ফিরিয়ে আনার আবেদন করলে সব ধরনের সহযোগিতা করা হবে।’

আরও খবর

Sponsered content