মোঃ সাইফুল ইসলাম , শরীয়তপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:০০:৪৬ প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সংগঠনের জেলা অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ তায়ালা সহজ করে দেন—এ মর্মে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার, দপ্তর সম্পাদক আলী আহমেদ ঢালীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




















