রাজনীতি

‘জান্নাতের টিকিট বিক্রির চেষ্টাকারীরা সফল হবে না’

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০০:৫৫ প্রিন্ট সংস্করণ

যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে, মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে; তারা কোনদিন এদেশে সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার-৩ (সদর, ঈদগাঁও, রামু) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? এমন প্রশ্নও তুলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়; ধর্মের ভিত্তিতে কোন বিভাজন চায় না। আমাদের একটাই পরিচয় বাংলাদেশি। বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য বিএনপির একটি প্ল্যান আছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৪-এর ছাত্র গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সেই স্বপ্নকে বিএনপি ধারণ করে এবং দেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিএনপি পূরণ করতে চায়।’

এসময় তিনি কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াত কোনো ইসলামিক দল নয়; এটি মওদুদীর ইসলাম বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামের লেবাস নিয়ে একটি দল ক্ষমতার স্বপ্নে বিভোর। দলটি এখন দেশকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে চায়। বাংলাদেশকে আমরা দিল্লি বা ওয়াশিংটন কোনো শক্তির তালুবন্দী হতে দেব না।’

বিকেল ৩টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে এ জনসভা শুরু হয়। চলে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। তবে জনসভা শুরুর আগে দুপুর ২টা থেকেই দলে দলে জনসভাস্থলে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। সভা শুরুর আগেইনেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হ সচেতন থাকতে হবে।’

আরও খবর

Sponsered content