প্রচ্ছদ

মান্দায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ

  নওগাঁ প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৩:২০:২৭ প্রিন্ট সংস্করণ

 

নওগাঁর মান্দা উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন এবং অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ।

এ সময় কৃতি শিক্ষার্থী ফারুক ইসলাম, আবু রায়হান, উর্মি আকতার ও অনিক মাহমুদ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই স্বীকৃতি তাদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আয়োজকরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে সহায়ক হবে।

স্থানীয় পর্যায়ে শিক্ষা উন্নয়নের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যত প্রজন্ম আরও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে— এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আরও খবর

Sponsered content