সারাদেশ

মান্দায় বিএনপির ১৪ ইউনিয়নের নেতাকর্মীদের মিলনমেলা ও বনভোজন

  নওগাঁ প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ , ১০:৫৫:৩৭ প্রিন্ট সংস্করণ

 নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে এ আয়োজন করা হয়। এতে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতীন।

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি এ. কে. এম. নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, মৈনম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং কসব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, মান্দা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম শামীম, সদস্য সচিব পলাশ কুমার, মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেন মৃধা ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজের আলীসহ অন্যরা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

‘বনভোজন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ মিলনমেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের মধ্যে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ভাববিনিময় ও ফটোসেশনের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতে, বিশেষ করে আগামী শীত মৌসুমে, এ ধরনের আয়োজন পুনরায় করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content