সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ১২ জানুয়ারি ২০২৬ , ১২:৩৯:৫০ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
মো. মাছুম মিয়া (২০), টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড,
মো. সুজন মিয়া (২৫), সজল মিয়ার ছেলে, দুই মাসের কারাদণ্ড,
ইলিয়াস আহম্মেদ ইয়াছিন (২২), শাজু মিয়ার ছেলে, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড,
মো. সাগর আকন্দ (২৫), আলতু আকন্দের ছেলে, বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
সূত্র জানায়, চারজনই রোববার সন্ধ্যায় পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে বসে মাদক সেবন করছিল। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের হাতেনাতে আটক করে।
সোমবার মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সাজা প্রদানের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।




















