সারাদেশ

রাণীশংকৈলে বিএনপির উপজেলা ও পৌর নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি— ২৪ জানুয়ারি ২০২৬ , ১০:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে উপজেলা ও পৌর পর্যায়ের নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমদ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী।
এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মুজুমদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সভাপতি-সম্পাদক, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনার আহ্বান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ আনিসুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন নির্বাচনে দলের সাফল্য কামনা করা হয়।

আরও খবর

Sponsered content