সারাদেশ

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ৫:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুনুল ইসলাম (মুন্না) ও সদস্যসচিব মো. কামরুজ্জামান (কামু) স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে উভয় ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ডেন্টাল ডিপ্লোমা চিকিৎসক মাসুদ রানা। সহ-সভাপতি পদে রয়েছেন মো. রাজু ও মো. মাসুদ রানা।

সাধারণ সম্পাদক হয়েছেন মো. মনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. নাজির হোসেন ও মো. মামুনুর রশিদ মামুন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কবির হোসেন ও মো. শাহিনুর ইসলাম শাওন।

অন্যদিকে, রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছেন মো. নাহিদ হাসান লিটন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. মোমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. টুটুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন ও মো. সজিব। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. নয়ন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. এনামুল হক ও মো. সুজন ইসলাম।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, জেলা ছাত্রদলের সদস্য মো. জিম হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ১৫ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করাই হবে নতুন নেতৃত্বের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও কার্যকর হবে। পাশাপাশি বিএনপির সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও খবর

Sponsered content