সারাদেশ

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ১২:০২:১৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনজন। এ সময় রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রাকসহ হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content