সারাদেশ

প্রশাসনের কাজ জনগণের সেবা করা, দলীয় রাজনীতি নয়: ড. আব্দুল মঈন খান

  মো. নাজমুল হক মণি, নরসিংদী প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ১২:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রশাসনের কাজ জনগণের সেবা করা, দলীয় রাজনীতি করা নয়। দেশের নীতি নির্ধারণ করবেন জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা, আর সেই নীতি বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআর কর্মসূচির আওতায় চাল এবং ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণের দায়িত্ব নয়, বরং সরকারের গৃহীত নীতি বাস্তবায়ন করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করা হলে দেশের মানুষের জীবনমান আরও উন্নত হতে পারত।

অনুষ্ঠান শেষে তিনি শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর কর্মসূচির চাল এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content