প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১:১৭:১৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় আলতাফ (৬৫) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মেঘডুবি বড় বাড়ি এলাকার বাসিন্দা।
সোমবার (১ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি ডাক্তার বাড়ি সংলগ্ন দেশের বেসরকারি একটি মোবাইল কোম্পানির টাওয়ারের নিচের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, টাওয়ারের নৈশ প্রহরী আলতাফ হোসেনের হাত-পা বাঁধা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি হেফাজতে নেয়।
এ বিষয়ে পুবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন আমাদের সময়কে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় তদন্ত চলমান। এ ছাড়া পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




















