সারাদেশ

ফেনীতে ‘টেলিভিশন সাংবাদিক ক্লাব’ গঠন, আতিয়ার সজল সভাপতি ও আরিফুর রহমান সাধারণ সম্পাদক

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ২০ ডিসেম্বর ২০২৫ , ১০:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

ফেনীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মানোন্নয়নের লক্ষ্যে ‘টেলিভিশন সাংবাদিক ক্লাব’ নামে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে।

শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজলকে সভাপতি এবং যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সমির উদ্দিন ভুঁইয়া (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও রাজন দেবনাথ (বৈশাখী টিভি)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সোলায়মান হাজারী ডালিম (এখন টিভি) ও তোফায়েল আহমেদ নিলয় (দেশ টিভি)। কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল্লাহ আল মামুন (দীপ্ত টিভি) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে সুরঞ্জিত নাগ (মোহনা টিভি) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের মধ্যে রয়েছেন—ওসমান হারুন মাহমুদ দুলাল (এনটিভি), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (ডিবিসি নিউজ), রবিউল হক রবি (চ্যানেল আই) এবং আজাদ মালদারসহ (আরটিভি) মোট ১১ জন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে ফেনীর বিভিন্ন উপজেলা ও স্টেশনে কর্মরত ২২ জন এবং সহযোগী সদস্য হিসেবে ১৩ জন ভিডিও জার্নালিস্ট ও সংবাদকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই কমিটি ফেনীর টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content