সারাদেশ

ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে সাবিরা নাজমুল মুন্নির মতবিনিময় সভা

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১৩ ডিসেম্বর ২০২৫ , ১২:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

 

৮৬, যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। শুক্রবার ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সাইদ। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি শেখ জামশেদ আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) জয়নাল হোসেন, মুনায়েম হোসেন, ফিরোজ আলী, শফিক খান, সার্জেন্ট এমদাদ আলী, সার্জেন্ট ইউসুফ আলী, এটিএসআর আয়ুব আলী, এএসআই আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল মুন্নি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে উপস্থিত সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এ আসনে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অভিজ্ঞতা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি।”

আরও খবর

Sponsered content