সারাদেশ

আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল ফকির ও নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে শূন্য পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আগৈলঝাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম।

প্রেসক্লাব সূত্র জানায়, আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হওয়ায় নাজমুল ফকির ও সাইফুল ইসলামকে সংগঠনের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক পদটি শূন্য হওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী সদস্য পদে দায়িত্ব পেয়েছেন সরদার হারুন রানা।

এ ছাড়া একই সভায় সাংবাদিক এসএম ওমর আলী সানিকে প্রেসক্লাবের সদস্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাব সভাপতি শামিমুল ইসলাম বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সাধারণ সভায় আলোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content