সারাদেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিবৃতি

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৭:৩৭:৫৭ প্রিন্ট সংস্করণ

দেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. আরিজ আহমদ ও সাধারণ সম্পাদক লায়ন মো. আসাদুল হক আসাদ।

এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, “বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি দেশের আপামর জনতার হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন—যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে চিরভাস্বর হয়ে থাকবে।”

নেতৃদ্বয় আরও বলেন, “বেগম খালেদা জিয়া একজন অনুকরণীয় ও বিশাল হৃদয়ের অধিকারী নেত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশের সব রাজনৈতিক দল আজ এক মঞ্চে ঐক্যবদ্ধ। আমরা কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিলেটের পক্ষ থেকে এই জাতীয় প্রার্থনায় শামিল হয়েছি এবং দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য আন্তরিক দোয়ার অনুরোধ জানাচ্ছি।”

বিবৃতিতে তারা আরও আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তায়ালা অচিরেই বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করবেন এবং তাঁর নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলন আরও শক্তিশালী হবে।

আরও খবর

Sponsered content