আন্তর্জাতিক

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩:১৩:১৮ প্রিন্ট সংস্করণ

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মিজিরগি পর্বতে এ তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে অবস্থান করছিল। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তুষারধসে পর্বতারোহীদের দলটি চাপা পড়ে। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের অবস্থান ও পরিণতি তখনও জানা যায়নি বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। অভিযানে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং নতুন করে তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধারকারীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

আরও খবর

Sponsered content