রাজনীতি

রাশেদ খাঁনকে জিএস পদে বিজয়ী ঘোষণার পর গুপ্তপাড়ায় আগুন লেগেছে: আবু হানিফ

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

দলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী ঘোষণার পর গুপ্তপাড়ায় আগুন লেগেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ মঙ্গলবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে লেখেন, ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৭ বছর ৫ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত ঘোষণা হলেন রাশেদ খাঁন। সেই নির্বাচনে আগের ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। কিন্তু এই ঘোষণার পর নিষিদ্ধ ছাত্রলীগের তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি, বরং রাশেদ খাঁনকে জিএস পদে বিজয়ী ঘোষণার পর গুপ্তপাড়ায় আগুন লেগেছে।’

তিনি লেখেন, ‘শিবির-গুপ্ত-বট আইডির পোস্ট কিংবা কমেন্টগুলো দেখে মনে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের রাব্বানীর পদ বাতিল হওয়ায় এরা বেশি কষ্ট পেয়েছে তাই তো, এরা রাশেদকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট কিংবা কমেন্ট করছে। যদিও এই গুপ্তরা ফ্যাসিবাদের আমলে ছাত্রলীগের মাঝে গুপ্ত ছিল ফলে ছাত্রলীগের প্রতি তাদের মায়া থাকাটা অস্বাভাবিক নয়।’

আরও খবর

Sponsered content