রাজনীতি

শফিকুর রহমান–নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৭:৩৮ প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তারেক রহমান রোববার সন্ধ্যা ৭ টায় জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮ টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে।

আরও খবর

Sponsered content