লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ , ৭:২০:২৯ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে জেলা প্রশাসকের থানা পরিদর্শন এবং বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৫ জুন সকাল ১১:০০ ঘটিকায় নাটোর জেলার সম্মানিত ও সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় লালপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আইনগত সেবার মান বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে দুপুর ১২:০০ ঘটিকায় লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য সেবার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।সভায় মাদকাসক্তি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা এবং গুজব প্রতিরোধে সচেতনতা সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন।লালপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সম্মানিত জেলা প্রশাসক।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, স্থানীয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিলমাড়ীয়া এলাকার সম্মানিত সুধীজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।সভায় বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।














