সারাদেশ

তামাকবিরোধী আইনের দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ৫ এপ্রিল ২০২৬ , ১০:১৬:৪৮ প্রিন্ট সংস্করণ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাকবিরোধী নারী জোটের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জোটের নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন— উই’র পরিচালক শরিফা খাতুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তহুরা খাতুন, উন্নয়নকর্মী হায়দার আলী, ব্র্যাকের প্রতিনিধি শিপ্রা বিশ্বাসসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে। তাই বিদ্যমান অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর

Sponsered content