সারাদেশ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২২ ডিসেম্বর ২০২৫ , ১১:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী ওই পুরুষ পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
হাইওয়ে পুলিশের ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পিবিআইয়ের সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের পরিচয় জানতে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content