সারাদেশ

শীতে কাবু শ্রীমঙ্গল, তাপমাত্রা ৯.৬ ডিগ্রি

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:৩১:৩৪ প্রিন্ট সংস্করণ

রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকা শীতের দাপট অনেকটাই কমে গেছে।কিন্তু ব্যতিক্রম মৌলভীবাজার জেলার হাওর ও পাহাড়বেষ্টিত চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গল।

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতে কাবু হয়ে পড়ছেন এলাকাবাসী। দিনের বেলা রোদ উঠায় শীত সেরকম অনুভূত না হলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমতে থাকে। হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোগান্তিতে পড়ে লোকজন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।মৌলভীবাজার জেলার হাওর ও পাহাড়বেষ্টিত চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে এলাকাবাসী শীতে কাঁপছেন। তবে দিনের বেলা রোদ উঠায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, শ্রীমঙ্গলে এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এ অঞ্চলে প্রতিবছরই শীত অনুভূতি হয় খুব বেশি। এর কারণ জায়গাটির উচ্চতা ও বনজঙ্গল। ত্রিপুরা-মেঘালয় থেকে হিমেল হাওয়া এ অঞ্চলে সরাসরি প্রবেশ করার কারণে শীতের তীব্রতা বেড়ে যায়।

আরও খবর

Sponsered content