প্রচ্ছদ » প্রচ্ছদ » শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার
শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার
প্রতিনিধি
৩ মার্চ ২০২৫ , ৩:৩৪:১৫প্রিন্ট
সংস্করণ
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আদম জামুর গ্রামের মৃত ইশারতুল্লাহ এর ছেলে কুসুম্বী ইউনিয়নের আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম (৫৯)। তাকে গত রাতে খন্দকারটোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও গাড়ীদহ ইউনিয়নের সাধারন সম্পাদক তাজুল ইসলাম কিরন (৪৬) কে রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।