মাসুম বিল্লাহ, শেরপুর: ২৮ অক্টোবর ২০২৫ , ৪:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাহাপাড়া করতোয়া নদীর কালি ঘাট এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবাইদুল ইসলাম ও আবু রায়হান, পৌর যুবদলের সদস্য মাহমুদুল হাসান তুষার, যুবদল নেতা তাহেরুল সরকার, শরিফুল, লিটন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক গাজী ও সদস্য সচিব আয়নাল। এছাড়াও বিএনপি নেতা বিপ্লব সরকার, জাকির হোসেন, আব্দুস সাত্তার জহির, শ্রমিক দল নেতা কফিল ও কানু সওদাগরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।














