মাগুরা প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৬ , ২:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রথম ইছলাহি মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদে এ ইছলাহি মজলিস অনুষ্ঠিত হয়।
মসজিদের সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন মাগুরা জেলা ওলামা দলের আহ্বায়ক ও মাগুরা পুলিশ লাইন তাকওয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো. আকরাম হুসাইন আরজু।
এ ছাড়া তাফসির পেশ করেন ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের ইমাম ও কাদিরপাড়া সম্মিলনী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান।
আলোচনা সভায় সর্বশ্রেষ্ঠ মানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ার মধ্য দিয়ে ইছলাহি মজলিসের সমাপ্তি ঘটে।





















