শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ৮:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরের খামারপাড়া এস.আই সিনিয়ার মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, সাংগঠনিক সম্পাদক মিরান্নাহার, নাকোল ইউনিয়ন মহিলা দলের সভাপতি সায়রা বেগম, গয়েশপুর ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাছিমা ইসলাম, যমুনা সুলতানা, নুরানী খাতুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




















