মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:২৫:৩৬ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর–লাঙ্গলবাঁধ সড়কের মাশালিয়া এলাকায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রাণহানি বা গুরুতর দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোরের দিকে রওনা দেন। মাশালিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ গুরুতর আহত হননি।
খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, “সকালে আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর রওনা হয়েছিলাম। মাশালিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”




















