সারাদেশ

শ্রীপুর প্রেসক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন

  মাগুরা জেলা প্রতিনিধি  ২৪ আগস্ট ২০২৬ , ৮:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। রবিবার বিকেলে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, এলজিইডির সহকারী প্রকৌশলী মানিক বিশ্বাস, প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু,  সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, সহ-সাধারণ খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা সিদ্দিকী ডিকন, সদস্য লেনিন জাফরসহ অন্যরা।

আরও খবর

Sponsered content